শীত প্রায় চলে এলেও বাজারে সবজির দাম চড়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ পিএম, ১০ ডিসেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
বিগত কয়েক মাস ধরেই চড়া সবজির বাজার। বিক্রেতারা বলছিলেন, শীতের সবজি বাজারে আসলেই দাম কমে যাবে। তবে শীত প্রায় চলে আসলেও কমেনি সবজির দাম। এখনও বেশিরভাগ সবজি প্রতিকেজি বিক্রি হচ্ছে ৫০ টাকার ওপরে। বাজারে দাম চড়া দেখে ক্রেতাদের প্রশ্ন, আর কবে সবজি দাম কমবে?
শুক্রবার (১০ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, এখনও বাড়তি দামেই বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। তবে বিক্রেতাদের দাবি, আগের চেয়ে দাম কমেছে সবজির। অন্যদিকে ক্রেতারা বলছেন, বিগত বছরগুলোতে এই সময়ে সবজির দাম অনেক কম ছিল। তবে এ বছর জুড়েই সবজির দাম খুব চড়া।
সাপ্তাহিক ছুটির দিন বাজার ঘুরে দেখা গেছে, শীতের সবজি প্রতি পিস বাঁধাকপি ৪০ টাকায় ও ফুলকপি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে বেগুন ৫০ টাকা, বরবটি ৮০ টাকা, গাঁজর ৮০ থেকে ৯০ টাকা, করলা ৬০ টাকা, মূলা ৩০ থেকে ৪০ টাকা, শসা ৪০ টাকা, কাঁচা টমেটো ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, শালগম ৫০ টাকা, নতুন আলু ৪০ টাকা, টমেটো ১২০ টাকা, সিম ৫০ টাকা, পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এছাড়াও ফুলকা প্রতি আটি ২০ থেকে ৩০ টাকা, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা ও এক হালি লেবু বিক্রি হচ্ছে ৩০ টাকায়।
রাজধানীর মহাখালী কাঁচা বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী মকিদুর রহমান। তিনি বলেন, বছর জুড়েই বাজারে সবজির দাম চড়া। দাম বেশি কেন প্রশ্ন করলে বিক্রেতারা জানান, শীত আসলেই সবজির দাম কমে যাবে। শীত তো প্রায় চলে এসেছে। তবুও সবজির দাম কমেনি। তাহলে সবজির দাম কমবে কবে?
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির










